
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাণিজ্যিক শহর কেরানীহাট বাজারে ১০জুলাই বুধবার বিকাল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস।
উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয় ও বিক্রয়ের জন্য প্রদর্শন করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর সংশ্লিষ্ট ধারায় মেসার্স জাহানারা এন্টারপ্রাইজকে ১০,০০০/-টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ৪০০কেজি পলিথিন জব্দ করা হয়, মেসার্স রাইহান ট্রেডার্সকে ৮,০০০টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ৩০০কেজি পলিথিন জব্দ করা হয়, মেসার্স ইছা এন্টারপ্রাইজকে ৮,০০০টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ৪০০কেজি পলিথিন জব্দ করা হয়।
জব্দকৃত নিষিদ্ধ ঘোষিত পলিথিন সমূহ পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম এর পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল এর নিকট বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়। উন্মুক্ত পরিবেশে ধুমপান করার অপরাধে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর সংশ্লিষ্ট ধারায় ২০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। সর্ব মোট ৪টি মামলায় সর্বমোট ২৬,২০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ১১০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম এর পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল।মোবাইল কোর্টে সাতকানিয়া থানার পুলিশ সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।

