বাঁশখালী পৌরসভার মেয়র তোফাইল বিন হোছাইন ও কয়েকজন ইউনিয়ন চেয়ারম্যানের পদত্যাগ এবং অপসারণের দাবীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসুচী পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

রিপোর্টার :মোনতাহেরুল হক আমিন:

 

গতকাল (১৮ আগস্ট) রবিবার সকাল থেকে পৌরসভা ভবন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের গেইটে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। ছাত্রদের এই বিক্ষোভ ও অবস্থানে স্থানীয় বিএনপি জামায়াত নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।

 

এসময় তারা মেয়র ও চেয়ারম্যানদের বিনা ভোটের চেয়ারম্যান দাবী করে স্বেচ্ছায় পদত্যাগের আহবান জানানোর পাশাপাশি প্রশাসনের প্রতি তাদের অপসারণের দাবী জানান।

 

পদত্যাগ দাবী করা হয় কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভোকেট শাহাদাত আলম, কাথরিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইবনে আমিন, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দিন, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, শীলকূপ ইউনিয়নের চেয়ারম্যান কায়েস ছরওয়ার সুমন, গন্ডামারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গণি এবং ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ। তাছাড়া পৌরসভার মেয়র তোফাইল বিন হোছাইনের পদত্যাগ এবং অপসারণ দাবী করা হয়। আন্দোলন চলাকালে অধিকাংশ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের গেইট ছিল তালাবদ্ধ। ভয়ে ইউপি মেম্বার এমনকি কর্মকর্তারাও অফিসে আসেননি।

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর বাঁশখালী পৌরসভার মেয়র তোফাইল বিন হোছাইনসহ বাঁশখালীর অধিকাংশ ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধি এখন লাপাত্তা। আত্মগোপনে চলে গেছেন অনেকে। ফলে সাধারণ মানুষ, যারা পৌরসভা ও ইউনিয়ন পরিষদে প্রয়োজনীয় সেবা নিতে যান, তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

[recent_tabs]