, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 80%

গ্লোব শিপিং লাইন্সের এমডি কুতুবউদ্দিন আহমেদ চৌধুরীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

গ্লোব শিপিং লাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট ব্যাংকার এবং গাউছিয়া কমিটি ইছাপুর আঞ্চলিক শাখার প্রতিষ্ঠাতা সভাপতি কুতুবউদ্দিন আহমেদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার রাত সাড়ে ৮টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জান আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতিও ছিলেন।

মরহুমের জানাজা সোমবার সকাল ১০টায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। একই দিন দুপুর ২টায় তাঁর নিজ গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

কর্মজীবনে কুতুবউদ্দিন আহমেদ চৌধুরী ব্যাংকিং ও ব্যবসায়িক অঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পাশাপাশি গাউছিয়া কমিটির সাংগঠনিক কার্যক্রম এবং শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায়ও তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল।

তাঁর ইন্তেকালে সংশ্লিষ্ট মহল ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত