ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

১৮ সেপ্টেম্বর ২০২৪ নগরীর চকবাজারে ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা এসএম নজরুল ইসলামের সভাপতিকে অনুষ্ঠিত হয়। যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ কামাল উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। সাধারণ সম্পাদক চৌধুরী খালিদ বিন সরোয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ ইদ্রিছ চৌধুরী সহ-সভাপতি অ্যাডভোকেট খোরশেদুল আলম টিপু, সাংগঠনিক সম্পাদক আহমদ আলী চৌধুরী, অর্থ সম্পাদক মোঃ শাহজাহান আজাদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আইয়ুব। বন্যা কবলিত মানুষের পাশে ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ ত্রাণ সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে ছিল। এসময় রোটারি ক্লাব অফ চট্টগ্রাম হারবারের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইদ্রিছ চৌধুরীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে সবার সমাপ্তি ঘোষনা করা হয়।

[recent_tabs]