এমআরটি ক্লাবের ঈদে মিল্লাদুন্নবী (সা:) এ বক্তারা মহানবী (সা:)’র জীবনাদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে চট্টগ্রামের চান্দগাঁও এমআরটি ক্লাবের উদ্যোগে এমআরটি শিশু একাডেমি স্কুলে হামদ, নাত, কবি নজরুলের ইসলামি সংগীত, মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবনী সম্পর্কে রচনা প্রতিযোগিতা এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরষ্কার প্রদান সম্পন্ন হয়েছে।
এমআরটি ক্লাব’র প্রচার বিষয়ক সম্পাদক সাদিয়া শাম্মী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার। বিশেষ অতিথি ছিলেন এমআরটি ক্লাবের সভাপতি রায়হান ইসমাইল, সাধারণ সম্পাদক এহতেশামুল হক মাহবুব, আলহাজ্ব মনির আহমেদ ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা একিউএম মোসলেহ উদ্দিন, সমাজকর্মী হাজী শহীদুর রহমান খোকন, ১ টাকায় বৃক্ষরোপনের সভাপতি শেখ আব্দুল্লাহ ইয়াসিন, এমআরটি ক্লাব’র সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ, এমআরটি ক্লাবের কার্যনির্বাহী সদস্য মোকছদুর রহমান ইমন, ওয়াকিয়া ইসলাম, মোহাম্মদ তয়াসিন আহমেদ, মোহাম্মদ রাশেদুল ইসলাম, শহিদুল ইসলাম সাকের, মোহাম্মদ কাউসার, মোহাম্মদ আরিফুল ইসলাম, মুহাম্মদ ফখরুউদ্দীন চিশতী, মুহাম্মদ জোবাইর রেজা প্রমুখ।
এতে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা:)’র অনুপম আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। এতে সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, মানবিক সমাজ ও আলোকিত মানুষ গড়ে তোলা সহজতর হবে।