
মোঃ আতিক উল্লাহ চৌধুরী,রাউজান প্রতিনিধি:
রাউজানের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দলইনগর মদিনাতুল উলুম মাদ্রাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। গত ১লা অক্টোবর আনুমানিক রাত ২টায় সময়ে এতে মাদ্রাসার অফিস কক্ষের তালা ভেঙ্গে নগদ আট হাজার টাকা এবং অফিস এর ডেক্স ভেঙ্গে ৩১হাজার টাকা নিয়ে যায় এবং মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি হোসাইন আহমদ এর কক্ষে ডুকে আরমিরা ভেঙে ফেলে এতে প্রায় ২০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়।তাছাড়া মাদ্রাসার বোডিং রান্না ঘরে প্রবেশ ওখান থেকে ২৫কেজী ছাগলের মাংস,১০ সয়াবিন তেল,১০কেজী পেয়াজ চুরি করে নিয়ে যায়।


