
আমিনুর শিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
বৃদ্ধা শাশুড়ীকে খুঁজে পেতে দুই পুত্র বধূর আকুতি। শনিবার (১৯ অক্টোবর) সকালে গুলিস্তান, পল্টন, প্রেস ক্লাবসহ এর আসেপাশে মানুষের ধারে ধারে পৌঁছে বৃদ্ধা শাশুড়ীকে খুঁজে পেতে মরিয়া হয়ে ছুটতে দেখা গেছে দুই পুত্র বধূর। সাথে ছিলেন বড় পুত্র বধূর দুই বছরের ছোট্ট সন্তান।

এ সময় খবর বাংলা ২৪ এর সাথে একান্ত সাক্ষাৎকারে ছোট পুত্র বধূ বলেন, ” আমার শাশুড়ী মা গত রবিবার (১৩ অক্টোবর) সকাল ৮ টায় আমার বাসার সামনে থেকে একা বের হয়ে হারিয়ে গেছে। আমার বাসা পুরান ঢাকা (নান্না বিরিয়ানি বেচারাম দেউরী)। তার হাতে ছিলে একটি বাজারের ব্যাগ পড়নে ছিলে বোরকা কিং বা কাণ্ড। তিনি তার নাম বলতে পারেন তার ছেলেদের নাম বলতে পারে যদি কোনো ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকুন অনুগ্রহ করে নিম্নলিখিত নাম্বারের যোগাযোগ করে জানাবেন আমার মায়ের নাম মাহফুজা বেগম। যদি কোন হৃদয়বান ব্যক্তি আমার শাশুড়ি মাকে পেয়ে থাকেন তাহলে নিচে দেওয়া এই নম্বরে যোগাযোগ করবেন।
ফোন নম্বর : 01846256816