এস আলম গ্ৰুপের মা চেমন আরা বেগমের ইন্তেকাল করেছেন।
মোঃ মাছুম আকবরী আকাশ,চট্টগ্রাম পটিয়া প্রতিনিধিঃ
এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা চেমন আরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।চেমন আরা বেগম বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি সাত ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাজা আজ রবিবার আসরের নামাজের পর পটিয়া আদর্শ স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। পরে পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের এস আলম জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদসহ পরিবারের সকল সদস্য বর্তমানে দেশের বাইরে, সিঙ্গাপুরে অবস্থান করছেন। ফলে তাঁরা মরহুমার জানাজা ও দাফনে উপস্থিত থাকতে পারছেন না বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।