সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেলেন এড: আয়েশা আক্তার সানজি।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ২০২৪ সালের কার্যনির্বাহী সদস্য এডভোকেট আয়েশা আক্তার সানজিকে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হয়েছেন।
এডভোকেট আয়েশা আক্তার সানজিকে চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়াও রোটারী ক্লাব অব চিটাগাং লালখান বাজার এলাকা পক্ষ থেকে এডভোকেট আয়েশা আক্তার সানজিকে অভিনন্দন জানানো হয়।