, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 93%

চট্টগ্রাম নিয়ে প্রধানমন্ত্রীকে পাটওয়ারী বার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম ও কক্সবাজার সফরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (৯ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি প্রধানমন্ত্রীকে ‘কথিত প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেন।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করার অভিযোগের মধ্যেই প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন।

চট্টগ্রামের বিভিন্ন সমস্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। এ পরিস্থিতিতে মেয়র শাহাদাত হোসেনের সঙ্গে আলোচনার মাধ্যমে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে নগরীর উন্নয়ন, যানজট নিরসন ও জলাবদ্ধতা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ ছাড়া চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় করে নগরবাসীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে যাওয়ার কথা রয়েছে। সেখানকার কর্মসূচি শেষে তিনি চট্টগ্রাম সফর করবেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত