সাতকানিয়ায় ছাত্রদলের দু’পক্ষের সংঘ’র্ষে আ’হ’ত ৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।আহতরা হলেন- জামশেদ আলম (২৭), মো. সালমান (২১) ও মো. মোমিন (২১)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ছাত্রদলের পূর্ব ঘোষিত কর্মসূচি পালনে সোমবার সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নিয়েছিল উত্তর সাতকানিয়ার সাংগঠনিক থানা ছাত্রদল নেতা আশিকুর রহমান ও তাঁর অনুসারীরা। একই দিনে কলেজ ক্যাম্পাসে সাবেক ছাত্রদল নেতা আসিফ খান সবুজকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন তাঁর অনুসারীরা। ক্যাম্পাসে কর্মসূচি পালন নিয়ে উভয় পক্ষ বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আশিক গ্রুপের তিনজন অনুসারী আহত হন।। এ ঘটনার জেরে একই দিন বিকেলে সাবেক ছাত্রদল নেতা সবুজের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

উত্তর সাতকানিয়ার সাংগঠনিক থানা ছাত্রদল নেতা আশিকুর রহমান বলেন, ছাত্রলীগের নির্যাতনে নিহত বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পঞ্চম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মৌন মিছিল ও স্মরণসভা পালনের উদ্দেশ্যে ছাত্রদলের নেতাকর্মীকে নিয়ে তিনি ক্যাম্পাসে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পর আসিফ খান সবুজ ও তার অনুসারীরা দা, কিরিচ ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। তাঁর তিন কর্মী আহত হন।

অভিযোগ প্রসঙ্গে সাবেক ছাত্রদল নেতা আসিফ খান সবুজ জানান, কলেজ ছাত্রদলের নেতাকর্মী তাঁকে সংবর্ধনার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। তাদের আহ্বানে সাড়া দিয়ে তিনি কলেজ ক্যাম্পাসে গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখতে পান, আশিক তার দলবল নিয়ে তাঁকে প্রতিহত করার জন্য অবস্থান নিয়েছে। কলেজ ক্যাম্পাসে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাদের ওপর হামলা হয়। এতে তাঁর দু’জন কর্মী আহত হয়েছেন। এ ছাড়াও একদল দুর্বৃত্ত তাঁর বাড়িতে ভাঙচুর ও হামলা করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করেছে।

কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম কলেজের অধ্যক্ষ আবুল কাশেম বলেন, কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে প্রবেশ করে যারা সংঘর্ষে লিপ্ত হয়েছে, তারা সবাই বহিরাগত। তারা আমাদের কলেজের কেউ নয়।

[recent_tabs]