
এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান বলেছেন স্বৈরাচারী হাসিনা ভারতে বসে উগ্রবাদী সংগঠন ইসকনের মাধ্যমে এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টা চলাচ্ছে। তার এই অপচেষ্টাকে বাস্তবায়ন করতে সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ’কে জবাই করে নৃশংসভাবেহত্যা করা হয়েছে।
শুক্রবার দুপুরে লোহাগাড়ার চুনতি ফারাঙ্গা এলাকায় নিহত সাইফুল ইসলামের কবর জেয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, দলীয় নেতাকর্মীদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন ইসকনের মাধ্যমে স্বেরাচারী হাসিনার পাতানো এই ফাঁদে পা না দিয়ে ধৈর্য্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
এসময় চট্টগ্রাম বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, দক্ষিণ জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মহসিন, দক্ষিণ জেলা যুবদল নেতা মোজাম্মেল হক,উত্তর সাতকানিয়া বিএনপি নেতা ফরিদ, লোহাগাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল হক, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাহাদুর চৌধুরী সহ সাতকানিয়া এবং লোহাগাড়া উপজেলা বিএনপি ও সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।