ধলইতে সুন্নি সম্প্রীতি সমাবেশ ও র‍্যালি সম্পূর্ণ

মো.মহিউদ্দিন হাটহাজারী প্রতিনিধিঃ

 

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ২নং ধলই ইউনিয়নে শনিবার ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে ঐতিহাসিক কাটিরহাট উচ্চ বিদ্যালয় ময়দানে বিশাল সুন্নি সম্প্রীতি সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত সম্পূর্ণ হয়েছে।

মাওলানা নূরুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সমাবেশে শায়খুল হাদিস আল্লামা সোলাইমান আনসারী, আল্লামা কাজী মঈন উদ্দীন আশরাফী, আল্লামা আবুল কাশেম নূরী, অধ্যক্ষ এস.এম ফরিদ উদ্দীন, আল্লামা হাসান রেজা আল কাদেরী, আল্লামা জয়নাল আবেদীন কাদেরী সহ জেলা উপজেলা ও স্থানীয় আহলে সুন্নত এর নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। মাওলানা শহীদুল্লাহ ফারুকী ও মাওলানা লোকমান হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক মাওলানা মুহাম্মদ হাসানুল করিম মুনিরী।

বিশাল সমাবেশে বক্তাগণ বর্তমান অন্তর্বর্তী সরকারে এ দেশের মূল জনসংখ্যার সংখ্যা গরিষ্ঠ অংশ আহলে সুন্নত ওয়াল জামাতের কোন প্রতিনিধি না রাখায় ক্ষোভ প্রকাশ করেন। দেশে সম্প্রতি ঘটে যাওয়া উগ্রবাদী সংগঠন ইসকনের নাশকতা, তান্ডব ও হত্যাকান্ড নৈরাজ্যের তীব্র নিন্ধা জানিয়ে জড়িতদের দ্রুত শান্তি নিশ্চিত এবং দেশের বিভিন্ন স্থানে মাজার মসজিদ খানকাহ শিক্ষা প্রতিষ্ঠান সহ দোকান পাট বাড়ি-ঘর ভাংচুর লুটপাট হত্যাকান্ড পরিচালনাকারী উগ্র সন্ত্রাসী জঙ্গীগোষ্ঠির ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ সহ ক্ষতিগ্রস্তদের যথাযথভাবে পূর্ণবাসনের ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানানো হয়। সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল খাগড়াছড়ি সড়ক হয়ে কাটিরহাট থেকে মনিয়াপুকুর বাজারে এসে শেষ হয়।

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন- মাওলানা নুরুল আবছার শরীফ, মাওলানা গোলাম মুহাম্মদ খান সিরাজী, মাওলানা ইলিয়াছ চৌধুরী, মাওলানা আবদুল রহিম মুনিরী, মাওলানা শেখ আরিফুর রহমান, মাওলানা তফাজ্জল আহমদ চৌধুরী, মাওলানা নাছির উদ্দীন আল কাদেরী, মাওলানা হাসানুল করিম চৌধুরী, স.উ.ম. মুনিরুর রহমান খসরু এবং উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এজহার মিয়া চৌধুরী, হারুন অর রশিদ ও আলমগীর জামান।

[recent_tabs]