মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সাথে বাঁশখালী উপজেলাধীন সকল শাখার সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধিঃ

 

আজ ৩০ নভেম্বর ২০২৪ শনিবার বাঁশখালীর সরল ইউনিয়নের ভিআইপি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠিত হলো মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বাঁশখালী উপজেলার সমন্বয়কারীদের আয়োজিত বাঁশখালী উপজেলাধীন সকল শাখার সাথে কেন্দ্রীয় পর্ষদ-এর “সাংগঠনিক সংলাপ ২০২৪”। এতে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় পর্ষদ সদস্য যথাক্রমে মীর মোহাম্মদ সফিউল আলম নিজাম, অধ্যাপক মো: আবু তাহের, আশরাফ উদ্দিন সিদ্দিকী, মো: নাসির উদ্দীন। উপজেলার সাংগঠনিক সমন্বয়কারীদের মধ্যে উপস্থিত ছিলেন মো: শামসুল আলম, মো: আখতার হোসেন, মো: ইসমাইল, মো: বেলাল, মো: জহিরুল ইসলাম। উক্ত সংলাপে বাঁশখালী উপজেলার সকল শাখা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক ও দায়িত্বশীল প্রতিনিধিবর্গ অংশগ্রহণ করেন। সমাপনান্তে মিলাদ ও মুনাজাতে বিভিন্ন আলেম উলামাসহ স্থানীয় গন্যমান্য আশেকে মাইজভাণ্ডারীগনও উপস্থিত ছিলেন।

[recent_tabs]