
-মো. কামাল উদ্দিনঃ
আমি এম এ হাসেম রাজুর হাত ধরে রাজনীতির পথে পা রেখেছিলাম। কে এম ওবায়দুর রহমানের নেতৃত্বে ছাত্রদলের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করার সময় রাজু ভাই ছিলেন আমার পথপ্রদর্শক। তখন এস এম ফরিদ ছিলেন সভাপতি, তার আগের কমিটিতে এম এ হাসেম রাজু সভাপতি আর ফরিদ ভাই সাধারণ সম্পাদক ছিলেন। রাজু ভাই ঢাকায় চলে গেলে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব নেন। সেই সময়ের স্মৃতি আজও আমার মনে গেঁথে আছে। এরশাদ বিরোধী আন্দোলনে রাজু ভাই ছিলেন রাজপথের এক অকুতোভয় সৈনিক। আমি যখন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক, তখন রাজু ভাইয়ের সাহচর্যে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছি। তার অনুপ্রেরণায় বাংলাদেশ বেকার পুনর্বাসন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছি।


