
চট্টগ্রাম মহানগরীতে ১২ কেজি গাঁজা-সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত, আনিকা আক্তার, রশিদা আক্তার এবং বুলবুল বেগম।
ঘটনা সূত্রে জানা যায়,গত ১০/১০/২০২৩ সিএমপি ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড় থেকে তাদের গ্রেফতার করে। এসময় ডিবি পুলিশের ঐ টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়িরা কম টাকায় কুমিল্লা সিমান্তবর্তী এলাকা থেকে গাজা কিনে কক্সবাজার যাচ্ছিলো ।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় পুলিশ কমিশনার (ডিবি) মো: মোস্তফা কামাল এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক রিপন কুমার দাস এর নেতৃত্বে তাদের কে আটক করে।
পরবর্তীতে ১২ কেজি গাঁজা সহ ৩ জনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত গাঁজা গুলো বহন করে কক্সবাজার শহরে নিয়ে আসছিল।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

