সংবর্ধিত মোতালেব এম পি ও উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সংবর্ধনা সভা

মোঃ এমরান, চট্টগ্রাম ব্যুরো প্রধানঃ

 

চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার জামেউল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা চত্বরে ১১ই জুলাই চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয় স্হানীয় সংসদ সদস্য চট্টগ্রাম ১৫ আসনের এম পি এম এ মোতালেব সিআইপি ও নবনির্বাচিত লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী কে। এ উপলক্ষে আয়োজিত সভায় ইউনিয়ন সভাপতি মাষ্টার শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এম এ মোতালেব সিআইপি এম পি, সংবর্ধিত বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা খোরশেদ আলম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সালাহ উদ্দিন হিরো। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আসহাব উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ, নির্বাহী সদস্য মামুনুর রশীদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা শাহজাহান বিন আবদুল আজিজ, তৌহিদুল হাসান,যুবলীগ নেতা রবিউল ইসলাম রুবেল, একে আজাদ,জাহাঙ্গীর মেম্বার ও এনামুল হক প্রমূখ। সভায় প্রধান অতিথি বলেন দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য কাজ করে যেতে হবে এবং সকল অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।

[recent_tabs]