দৈনিক আজাদীর ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা জানান নগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী।
ফানাফিল্লাহ হক জিহাদী,বিশেষ সংবাদদাতাঃ
চট্টগ্রামের বহুল প্রচারিত দৈনিক আজাদীর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর চেরাগী পাহাড়স্থ দৈনিক আজাদী অফিসে উপস্থিত হয়ে পত্রিকার সম্পাদক এম. এ. মালেককে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, নগর জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর এসিসটেন্ট সেক্রেটারী মোহাম্মদ উল্লাহ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক ও সিনিয়র রিপোর্টার হাসান আকবর এবং সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন খালেদ প্রমুখ।
নগর জামায়াত আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী প্রবীণ সাংবাদিক ও দৈনিক আজাদীর সম্পাদক এম. এ. মালেকের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি আজাদীর পত্রিকার বহুল প্রচার এবং প্রসারের জন্য দোয়া কামনা করেন।