, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 59%

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, কী অভিযোগে দেওয়া হলো সর্বোচ্চ শাস্তি?

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।

বুধবার মক্কা অঞ্চলে তাঁদের দণ্ড কার্যকর করা হয়।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আজেল নিউজ এ তথ্য জানিয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আক্তার।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মক্কার একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী তাঁদের আটক করে। পরে তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয় এবং মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়।

বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায় দেন এবং অপরাধের গুরুতরতা ও পবিত্র স্থান ও সময়ের মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায় বহাল রাখে। এরপর রাজকীয় আদেশের মাধ্যমে দণ্ড কার্যকর করা হয়।

তবে ঠিক কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশের নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মসজিদের পবিত্রতা ও মর্যাদা ক্ষুণ্নকারী অপরাধের বিরুদ্ধে ইসলামী আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত