
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড (বিসিপিসিএল)। প্রতিষ্ঠানটি ‘অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম
অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট
পদের সংখ্যা:১টি
চাকরির ধরন:স্থায়ী
কর্মস্থল :ঢাকা
প্রার্থীর ধরন:নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বয়সসীমা
১৯ জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স নির্ধারণে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি
প্রতিটি পদের জন্য ১০০ টাকা (অফেরতযোগ্য) অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানির নির্ধারিত অনলাইন আবেদন পোর্টালে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ৩০০×৩০০ পিক্সেল আকারের সদ্য তোলা রঙিন ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে। আবেদনপত্রে প্রদত্ত সব তথ্য সঠিক ও নির্ভুল হওয়া বাধ্যতামূলক।
আবেদনের শেষ সময়
৯ আগস্ট ২০২৬, বিকেল ৫টা।
আবেদন করার আগে প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, শর্তাবলি ও প্রয়োজনীয় নির্দেশনা ভালোভাবে যাচাই করে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
ইতি/

